অনেকেই আছো যারা ফাইল ও ফোল্ডার কি বুঝতে পারছো না। কিন্তু কাউকে জিজ্ঞেস ও করতে পারছো না। কি করা যায়? অসুবিধা নেই। চলো আজকে দেখি ফাইল ও ফোল্ডার কি ?
ফাইল ও ফোল্ডার কি ?
১.ফাইল
সংজ্ঞা: একটি কম্পিউটার ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট গ্রহণযোগ্য।
উদাহরণ: অডিও, ভিডিও, ছবি
ফাইলের নাম এর শেষে এর ফরম্যাট টাইপ লেখা থেকে। একে ফাইল এক্সটেনশন বলে।
যেমনঃ DC001.jpg বা chaite_paro.mp3
উপরের উদাহরণ দুটিতে যথাক্রমে প্রথমটি ছবির এক্সটেনশন [ .jpg] এবং দ্বিতীয়টি অডিও ফাইলের এক্সটেনশন [ .mp3]
ওহ আরেকটি উদাহরণ তো আছে, সি প্রোগ্রাম এর ফাইল এর এক্সটেনশন হলো .c
ফাইল এ অবশ্যই ফাইল এক্সটেনশন থাকবে। তা যাই হউক না কেন।
২.ফোল্ডার
সংজ্ঞা: কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় তাকে ফোল্ডার বলে। যেমন আমরা ব্যাগ এ বই খাতা রাখি। এই ক্ষেত্রে বই খাতা হলো ফাইল এবং ব্যাগ হলো ফোল্ডার।
ফোল্ডারে কোনো এক্সটেনশন থাকে না। নিচের ছবিটি খেয়াল করো,

দেখো উপরের ছবিটি তে দুইটি জিনিস আছে। একটি Test এবং অপরটি List.txt
Test হলো একটি ফোল্ডার এর নাম। তুমি টাইপ খেয়াল করো, আমার সিস্টেমে এটি দেখাচ্ছে। তোমার সিস্টেমে এটি না ও দেখতে পারে। লোগো টি খেয়াল করো তাহলেও বুঝতে পারবে এটি ফাইল নাকি ফোল্ডার।
List হলো একটি ফাইলের নাম। এটি তুমি এর নাম এর শেষে তাকালেই বুঝতে পারবে। দেখো, এর এক্সটেনশন হলো txt মানে এটি হলো একটি টেক্সট ফাইল। এর সাইজ ২৬২ বাইটস।
আশা করি বুঝতে পারছো ফাইল এবং ফোল্ডার কি? তবুও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও।
তোমাদের সুবিধার্থে কিছু ফাইল ফরমেট এর লিস্ট এর লিংক দিলাম। এখান থেকে দেখে নাও।

ফোল্ডারের অসুবিধা কি কি?
ফোল্ডারের কোনো অসুবিধা নেই। ফোল্ডারের মাধ্যমে ফাইল গুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়। যেমন স্কুল নাম এর একটা ফোল্ডার করে তুমি স্কুলের সকল ফাইল ওই ফোল্ডারে রাখলে। তাহলে সব ফাইল এলোমেলো থাকলো না। একটা জায়গায় তুমি তোমার প্রয়োজনীয় ফাইল পাচ্ছ।
File এবং folder এর মধ্যে পার্থক্য কী?
Browser এবং Website এর মধ্যে পার্থক্য কী?
Wow
Wow
Okay
Sub folder mane ki ???
সাব ফোল্ডার মানে হলো, ভেতরের ফোল্ডার।
দৈনন্দিন জীবনে ফাইল ও ফোল্ডার এর একটি ব্যবহার দিয়ে বুঝিয়ে দাও
কখনো কোন অফিসে গেলে দেখবে অনেকগুলো একই ধরনের ফাইল একটা বক্সের মধ্যে রাখা আছে। ওই বক্সটাই ফোল্ডার। আর ফাইল তো তুমি নিজেও ব্যবহার করেছো হয়তো।